লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলা শাখা জাতীয়তাবাদী ( বিএনপি) দলের আয়োজনে ২২ শে ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বেলা ৩ টায় জয়পুরহাট জেলা সদরে আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি আহবায়ক জনাব গোলজার হোসেনের সভাপতিত্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিল সদস্য ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব হারুন অর রশিদ তিনি তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ সরকার ও দোসরা দীর্ঘ ১ ৫ বছর বিনা ভোটে ক্ষমতায় থেকে ক্ষমতার দাপটে দেশের মানুষেকে অন্যায় ভাবে নির্মম অত্যাচার নির্যাতন করে হত্যা, গুম, খুন করেছে এবং দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি করে দেশ থেকে পালিয়েছে। ফাসিবাদীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে এসব কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক এ, এইচ, এম,ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ( এমপি ) ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও জেলা বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব। এছাড়াও জেলা , উপজেলা ও পৌর বিএনপি নেত্রবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উক্ত জেলার উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি’ সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণ অত্র সমাবেশে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *