মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

গত ১৬ নভেম্বর ২০২৩ ইং তারিখ ৬.৪৫ মিনিটে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে নাশকতা মামলার আসামী মোঃ রায়হান মন্ডল কে গ্রেফতার করে র‍্যাব ৫ ।
আটককৃত আসামী মোঃ রায়হান মন্ডল (৩০)পিতা-মৃত আলাল মন্ডল, গ্রাম -হিচমী, থানা ও জেলা-জয়পুরহাট।
দেশব্যাপী চলমান অবরোধের অংশ হিসেবে গত ১৬ নভেম্বর ২০২৩ তারিখে সদর থানাধীন জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈলে পাথর বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে জানা যায়, পঞ্চগড় থেকে পাথরবোঝাই ট্রাক নওগাঁ যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে পুরানাপৈল রেললাইনের ক্রসিংয়ে পড়লে ট্রাাকের গতি কমায় ট্রাকচালক। এ সময় ১২/১৩ জন লোক এসে ট্রাকে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক ট্রাকের চালক ও অন্য গাড়ির লোকজন এসে পাশের খাদ থেকে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা একটি বিষ্ফোরক আইনে মামলা রুজু হলে দুর্বৃত্তরা আত্মগোপন করে। র‍্যাব-৫, জয়পুরহাট এর একটি অপারেশন টিম উক্ত ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহার নামীয় আসামী রায়হান মন্ডলকে জয়পুরহাট জেলার সদর থানাধীন হিচমী বাইপাস এলাকা থেকে গ্রেফতার করে এবং অপরাধে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *