মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল গত (০৬ মে) সোমবার আনুমানিক রাত নয়টায় জয়পুরহাট জেলার সদর থানাধীন আউসগাড়া এলাকা হতে ৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আসামীকে‌ গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ শফিকুল ইসলাম (৪২), পিতা-মোঃ রহিম উদ্দিন, গ্রাম-আউসগাড়া ইন্দ্রাপাড়া, থানা-সদর, জেলা-জয়পুরহাট ।

র‍্যাব জানান শফিকুল একজন চিহ্নিত মাদক কারবারী সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামী জয়পুরহাট জেলার সদর থানাধীন আউসগাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় র‍্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল শফিকুল কে নেশা জাতীয় ৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *