লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
২০শে ডিসেম্বর শুক্রবার বিকেলে আঁখ মারাই ও চিনি উৎপাদন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএসএফআইসির সচিব জনাব আনোয়ার কবির।উদ্বোধনের পর জয়পুরহাটের চিনির কল অফিস কার্যালয়ের আয়োজনে উক্ত চিনিকল চত্বরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএসএফআইসি চীপ কৃষিবিদ গিয়াস উদ্দিন, জয়পুরহাট চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আকলাছুর রহমান। তিনি বক্তব্যের মাধ্যমে আখ চাষীদের কে জানান গতবারের চেয়ে এবার আখের ক্রয় মূল্য বৃদ্ধি করা হয়েছে।কুইন্টাল প্রতি মিলগেটে ৬ শত টাকা। আর বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৮৭ টাকা দরে আখ করা হবে এমন কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর বক্তব্য রাখেন জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি,জেলা বিএনপি’র গোলজার হোসেন ও যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা জামাতের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদও সহকারী সেক্রেটারি হাবিবুল আলম লিটন, বিশিষ্ট আখ চাষী ও জেলাস চেম্বার সভাপতি হাকিম মন্ডল, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব, শিলা কৃষকদলের সদস্য সচিব কাজী মনজুরে মাওলা পলাশ সহ আরো অনেকে। পরিশেষে চিনিকল কর্তৃপক্ষ সমাপনী বক্তাদের মাধ্যমে বলেন এবার চলতি আখ মৌসুমে ৩ হাজার ২ জমিতে আখের চাষ হয়েছে। ৫৫ হাজার মেট্রিক টন থেকে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে তিনি এসব কথা জানিয়েছেন। তারপর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে দোয়া করা হয়। এ সময় চিনি কল কর্তৃপক্ষ, কর্মচারীগণ, বিএনপি ও জামাতের রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
