মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের এর চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ২ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন জিতারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগান-০১টি ও ট্যাপান্টাডল-০৭ পিচসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‍্যাব-৫।

আটককৃত আসামী হলেন ১)জিতারপুর গ্রামের তোজাম্মেল হক এর ছেলে তসলিম হোসেন (৩২) এবং একই গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ রাব্বি কৌশলে পালিয়ে যায় ।
র‍্যাব জানান গ্রেফতারকৃত আসামী তসলিম একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী রাব্বীর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *