লুৎফর রহমান
স্টাফ রির্পোটার
জয়পুরহাটের কালাই উপজেলার ওমর কিন্ডর গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির আয়োজনে ৭ই নভেম্বর ২০২৩ সোমবার অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী ২০ বৎসর পূর্তি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। ৯ই নভেম্বর বৃহস্পতিবার উক্ত মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মেলার সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস। অন্যান্য মধ্যে থেকে উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান ও উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ব্যাংক ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ওমর কিন্ডর গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিশেষ আর্কষন ও কাংঙ্খিত বক্তা হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দীর্ঘ সময় মঞ্চে মূল্যবান বক্তব্য রাখেন সুদুর ঢাকা থেকে এসছিলেন ঢাকা টেন মিনিট স্কুলের পরিচালক আয়মান সাদিক সিইও। পরিশেষে সভাপতি ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার ২০ বৎসর পূর্তি বিজ্ঞান ও প্রযুক্তির মেলার সমাপ্তি ঘোষণা করেন।
