স্থানীয় প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাঁচিঝুলি জবেদ আলী রোডে ড্রেইন ও সড়ক নির্মাণ কাজ দ্রুত চালুর দাবিতে এলাকাবাসী বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও সিটি করপোরেশন নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।

অভিযোগে বলা হয়, রবিন গত ১০ জুলাই ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের হস্তক্ষেপে কাজ পুনরায় শুরু হলেও ৪ আগস্ট ফের চাঁদা দাবি করে ঠিকাদারকে লাঞ্ছিত ও অপমানিত করে। এতে নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। সিটি করপোরেশন ২০ বছর পর কাজ শুরু করলেও রবিনের চাঁদাবাজির কারণে প্রকল্পটি স্থগিত রয়েছে।

তারা আরও অভিযোগ করেন, রবিন গত সরকারের আমলে এলাকায় সরকারী ড্রেইনের উপর অবৈধভাবে একটি ঘর নির্মাণ করে অসামাজিক কর্মকাণ্ড চালাচ্ছে।

স্মারকলিপিতে দ্রুত কাজ চালুর পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রবিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *