২ জুলাই রবিবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এর সভাপতিত্বে ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীগণের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে পুলিশ বিভাগের কার্যক্রম সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করা হয়। এ সময় জেলা কার্যালয় দৰ্শন (ভিজিট) ও পরিচিতি, সিটিজেন চার্টার ও নাগরিক সেবা, চাঁদপুর জেলা পুলিশের ইউনিট সমূহ, জনবল কাঠামো ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রম/সাফল্য সমূহ Power Point উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর সহ জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর সহ জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।