১৭ মার্চ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় অধিনায়ক, র্যাব-১৪ এ
র নির্দেশক্রমে, সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর থানাধীন রামগোপালপুর বাজারস্থ হোটেল শাহ পরান এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে একটি পিকআপ গাড়ীকে সংকেত দিলে পিকআপ গাড়ীটি চেকপোস্টের নিকট থামে। এ সময়, পিকআপ গাড়ী’সহ গাড়ীর ভিতর থাকা মাদককারবারি ১। মোঃ মুন্না ওরফে সুজন (২০), পিতা-মোঃ আব্দুল বারেক ওরফে মোহাম্মদ আলী, সাং-দক্ষিন তেতাভূমি, থানা-ব্রাহ্মনপাড়া, ২। অপু কর্মকার(২১), পিতা-প্রমুত কর্মকার, সাং-রাজাপুর, ৩।, মোঃ সাগর(২১), পিতা-মৃত আঃ সামাদ, সাং-উত্তর গ্রাম, উভয় থানা-বুড়িচং, সকলের জেলা-কুমিল্লাদেরকে আটক করে। উপস্থিত স্থানীয় লোকজনের উপস্থিতিতে র্যাব সদস্যগণ পিকআপ গাড়ীটি তল্লাশী করে। তল্লাশীকালে পিকআপ গাড়ীতে বোঝাইকৃত বাঁশের ডালির মধ্যে অভিনব কায়দায় রক্ষিত খাঁকী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ০২ কেজি করে ১৫ প্যাকেটে সর্বমোট ৩০ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০৩টি মোবাইল ফোন, নগদ ১০,৪৭০/- টাকা ও ০১টি পিকআপ গাড়ী উদ্ধার করতঃ জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদের‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা মাদককারবারী চক্রের সদস্য এবং মাদক ব্যবসা পরিচালনা করার জন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করতো। ধৃত আসামিরা আরো জানায় যে, তারা কুমিল্লা জেলা হতে অবৈধ মাদকদব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসতেছিল। এ সকল মাদক কারবারীদের’কে আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করতঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
