মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নেত্রকোনা পূ্র্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ফজল।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেয়।

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে অসহায়, দুস্থ ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে তাদের মুখে হাসি ফোটাই।

ঈদের এই আনন্দময় উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলে ঈদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের জীবন ঈদের দিনের মতোই রঙিন হোক এমন প্রত্যাশা করেন।

আনোয়ার হোসেন আরও বলেন, গোহালাকান্দা ইউনিয়ন বাসীর পাশে সুখে দুঃখে সব সময় ছিলাম, আছি আর মৃত্যু পর্যন্ত থাকতে চাই।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *