মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাফিজুর রহমান দুলা ও আরিফকে হত্যা চেষ্টার মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কোচাশহর ইউপির চাঁদপাড়া বাজার থেকে হত্যা চেষ্টার মামলা ৩/২৩ এর ১ ও ৩ নম্বর আসামী রঞ্জু (২৮) ও খোকা মিয়া (৫৫) কে গ্রেফতার করা হয়। রঞ্জু কোচাশহর ইউপির জগন্নাথপুর গ্রামের ৩ নম্বর আসামী খোকা মিয়ার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার এসআই দীপক ।

জানা যায়, গত (শুক্রবার) ৩০ জুন রাত ১১টার দিকে চাঁদপাড়া বাজার এলাকায় জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে রঞ্জু, শাহীন ও খোকা সহ অজ্ঞাত ২-৩জন হাফিজুর রহমান দুলার সাথে তর্কে জড়িয়ে তাকে ছরিকাঘাত করে। তাকে উদ্ধারে ভাতিজা আরিফ এগিয়ে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মামলার বাদী আবুল হারেজ এগিয়ে গেলে তাকেও মারপিটে আহত করে। এসময় তারা হাফিজুর রহমানের পকেটে থাকা ৭৫ হাজার টাকা চুরি করে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে হাফিজুর রহমান দুলা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন।

এস আই দীপক জানান, মামলা রেকর্ডের পর গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলমের দিক নির্দেশনায় আজ সন্ধ্যায় ডিজিটাল তথ্য প্রযুক্তির সহায়তায় ১ ও ৩ নম্বর আসামীকে সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতার করা হয়। অপর আসামীরা পলাতক রয়েছে। সোমবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *