মোঃ শিহাব উদ্দিন 
গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় যৌথবাহিনীর তল্লাশি অভিযানে একটি ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যাত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার  টুঙ্গিপাড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ চেকপোস্টে যৌথবাহিনী যানবাহনে তল্লাশি চালায়। এ সময় এক যাত্রীর ব্যাগে সন্দেহজনক বস্তু পাওয়া গেলে তা তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে অভিযুক্ত যাত্রী গাঁজার মালিকানা অস্বীকার করলেও ব্যাগে থাকা তার ব্যবহৃত মোবাইল ফোন ও চার্জার মিলে যাওয়ায় তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। এতে অস্বীকারের সুযোগ না থাকায় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

যৌথবাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *