মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইরাজ খানের ছেলে ওয়ালিদ খান (১৯) ও একই গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে সিয়াম মোল্লা (১৯)। তারা দু’জনেই কাশিয়ানীর রামদিয়া সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান সাংবাদিকদের জানান, গোপালগঞ্জ শহর থেকে দুই বন্ধু মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিল। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুজন মারত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওয়ালিদ খানকে মৃত ঘোষণা করেন। আহত সিয়াম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *