মোঃ শিহাব উদ্দিন 
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ ও মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন এলাকায় একাধিক জামাতের আয়োজন রাখা হয়েছে।

জেলার প্রধান ঈদ জামাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক মুসল্লির অংশ নেওয়ার কথা রয়েছে।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *