মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ-এর সম্মানিত অধ্যাপক ও সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের সহধর্মিণী আজ বিকাল আনুমানিক ৩টা ০০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমা ছিলেন একজন অত্যন্ত স্নেহশীলা, পরহেজগার, সদালাপী ও সম্মানিত গৃহিণী। তাঁর মানবিক গুণাবলি, ধৈর্যশীলতা ও ধর্মভীরু জীবনযাপন আত্মীয়-স্বজন ও পরিচিত মহলে সর্বত্র প্রশংসিত ছিল। তাঁর অকাল প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষাঙ্গনের সদস্য ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুমার ইন্তেকালে গোপালগঞ্জের শিক্ষাঙ্গন একজন অভিভাবকতুল্য শিক্ষকের সহধর্মিণীকে হারালো—যা এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মরহুমার সন্তান ও স্বজনরা সকলের নিকট তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে সকল গুনাহ থেকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন—
আমিন সুম্মা আমিন।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতবাসী করুন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *