মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব। এ সময় উপজেলা শিক্ষা অফিসার রফিকুল আলমসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *