মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামীসহ ৭জনকে গ্রেপ্তার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।
৩ নভেম্বর শনিবার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে নাশকতার মামলায়
বিএনপি-জামায়াতের ৫জন এবং ওয়ারেন্টভুক্ত ২জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ৭আসামী ও রিমান্ডে নেয়া দুজনসহ মোট ৯জন আসামীকে ৪ নভেম্বর সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
