আজাদ মিয়া

পিকআপ যোগে গো-খাদ্য বস্তার ভেতরে বিশেষ কৌশলে ফেন্সিডিল পাচারকালে ১৬ মার্চ ২০২৪ ইং ০৪.১৫ ঘটিকার সময় র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন লোক একটি মাহিন্দ্র পিকআপ গাড়ী যোগে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে দিনাজপুর হইতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোবিন্দগঞ্জ পৌরসভাস্থ থানা খলসী এলাকার উপর দিয়ে ঢাকার দিকে যাইতেছে। অতঃপর সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৬/০৩/২০২৪ তারিখ ০৫.৩০ ঘটিকায় উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে চেকপোষ্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে ০১ (এক) জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোঃ শাকিল ইসলাম (২০), পিতা-আঃ সামাদ, গ্রাম-কুসুম্বী, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে ৫৩৯ (পাঁচশত উনচল্লিশ) বোতল ফেন্সিডিল এবং একটি মাহিন্দ্র পিকআপ গাড়ী জব্দ সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, তাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *