মো: মিঠু মিয়া

গাইবান্ধার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন সোহেল, কাঞ্চন ও রুবেল। তাদের সবার বাড়ী গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে।

রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ জানান, উপযুক্ত তথ্যের ভিত্তিতে গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। আজিরন বেগম নামে এক নারীর কাছ থেকে পাসপোর্ট করে দেয়ার কথা বলে সাড়ে ৯ হাজার টাকা নেন তারা। এ সময় নগদ টাকাসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করে জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে খবর দেয়া হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতে তিন জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *