মোঃ ইমরুল আহসান
পুলিশ সুপার, গাইবান্ধা এর নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ ডিবি, গাইবান্ধা এর নেতৃত্বে অফিসার ও ফোর্স ইং ১১/০১/২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন ০২ নং নলডাংগা ইউপির,০৯ নং ওয়ার্ড এর দশরিয়া গ্রামস্থ মো: লাদেন এর পানের দোকানের সামনে পাকা রাস্তার উপরে আসামী ১। মো: জামিরুল ইসলাম @ জামির(২৪), পিতা- মো: আব্দুল আজিজ,সাং- খোর্দ্দ বিছনদই ২। মো: আজিজুল হোসেন @ কেটু (২৯),পিতা- মৃত আব্দুল মোতালেব সরদার,সাং- পূর্ব বিছনদই, উভয় থানা – হাতীবান্ধা জেলা- লালমনিরহাটদ্বয়কে আটক করে তল্লাশী করিয়া তাদের হেফাজতে থাকা সবুজ সিএনজির ভিতর পেছনে বসার সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক আলামত হিসেবে জব্দ করা হয়।
পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *