মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
এগারো পেরিয়ে বারোয় পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম সেরা জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা প্রতিনিধি খালেদ হোসেন এর উদ্যোগে দিন ব্যাপি নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে । এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে প্রথমে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদ্রক্ষিণ করে প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার হৃদয় মাহমুদ চয়ন, সদর থানার অফিসার ইনর্চাজ মাসুদ রানা, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নূরে হাবিব টিটন, প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, মিজানুর রহমান রাজু, রিপন আকন্দ,ওবাইদুল ইসলাম রানা রহমান, লাল চাঁন বিশ্বাস সুমন,রাসেলসহ স্থানীয় গণ মাধ্যম কর্মীরা।
বক্তারা এশিয়ান টিভি উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন সেই সাথে পূর্বের ন্যায় ধারাবাহিক ভাবে গাইবান্ধার দুর্ভোগ ও সফলতার সংবাদ গুলো আরো বেশি বেশি প্রচারের প্রত্যাশা করেন। পরে দুপুরে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন আর রশিদ সি আর পির নির্দেশনায় প্রেসক্লাব গাইবান্ধা চত্বরে অসহায়, গরীব ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় ।
