মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয়তাবাদী যুব দলের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

১৮ আগষ্ট রোববার দুপুরে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপির নির্দেশে পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ এর নেতৃত্বে দুস্কৃতি আওয়ামীলীগ নিধন অভিযানের লক্ষে এক ঝটিকা বিক্ষোভ মিছিল হয়

মিছিলটি পলাশবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,পৌর যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক রুহুল আমিন,যুগ্ম আহবায়ক সুমন,উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব দুলাল,পৌর শ্রমিক দলের সদস্য সচিব শাহিন,ছাত্র দলের যুগ্ম আহবায়ক সুহাদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়সহ অন্যান্যরা।

বক্তরা বলেন,বিগত সময়ে যারা র্দুদিনের দলীয় কর্মসূচীতে ছিল তারা থাকবে,বিএনপিতে যারা নব্য অনুপ্রবেশ করতে চাইছে বা করেছে তাদের প্রতি লক্ষ রাখতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *