মোঃ মোরশেদ মিয়া
প্রতিনিধি (গাইবান্ধা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকতাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার, গাইবান্ধা, জনাব মোঃ জসিম উদ্দীন, পুলিশ সুপার, গাইবান্ধা এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার, সাদুল্লাপুর, গাইবান্ধাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ,আগত প্রশিক্ষণার্থীবৃন্দ।
