স্থানীয় প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে জামানাত হারিয়েছেন ৫ প্রার্থী। নির্দিষ্ট পরিমান ভোট না পাওয়ায় তারা জামানাত হারান।

উল্লেখ্য, ৭ জানুয়ারী রোববার পাইকগাছা ও কয়রা উপজেলার ১৪২টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার গুরুত্বপূর্ণ এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৩১৬ জন। অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করেন ১ লাখ ৬৩ হাজার ৮২৬ জন। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন ৭ জন প্রার্থী। যার মধ্যে ৫জন প্রার্থী নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় তারা তাদের জামানাত হারান।

জামানাত হারানো প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এসএম নেওয়াজ মোরশেদ- প্রাপ্ত ভোট- ২ হাজার ১২০। বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী মির্জা গোলাম আজম- প্রাপ্ত ভোট ৫৫৬। ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত আম প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান- প্রাপ্ত ভোট ৮৭৬। তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আশ প্রতীকের নাদির উদ্দীন খান- প্রাপ্ত ভোট-২৬৩ ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মধু- প্রাপ্ত ভোট ৭৭৯।

এ প্রসঙ্গে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, আমার জানামতে জামানাত টিকিয়ে রাখার জন্য মোট প্রদত্ত ভোটের ৮ শতাংশ ভোট পাওয়ার প্রয়োজন হয়। যারা নির্দিষ্ট পরিমাণ ভোট পাবে না তারা স্বাভাবিক ভাবেই জামানাত হারাবেন।

উল্লেখ্য, খুলনা -০৬ আসনে মনোনয়নের ন্যায় নির্বাচনে ও চমক দেখিয়েছেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান। তিনি প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম কে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *