মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার অভিযোগে করা মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ৷

২৯ অক্টোবর রবিবার থেকে গতকাল ১১ নভেম্বর শনিবার রাত পর্যন্ত ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে ১৫ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং ২ জন জামাতের সদস্য বলে জানা গেছে।

প্রেপ্তারকৃতরা হলেন, ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু (৪৩), বড়তারা ইউনিয়ন বিএনপির সদস্য ও বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম (৩৭), বড়তারা ইউনিয়ন বিএনপির সদস্য শাহারুল ইসলাম (৪২), তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম মওদুদ রানা (৩৫), তুলশীগঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মশিউর রহমান (৩৮), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম (৪৭), পৌর বিএনপির সদস্য রুবেল সরদার (৪৮), বড়তারা ইউনিয়ন ১নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর রহমান (৪৩), মামুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুননবী মন্ডল সাইফুল( ৪৬), তুলশীগঙ্গা ইউনিয়ন বিএনপির যুব দলের সদস্য হুমায়ুন কবির (৪২), তুলশীগঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য জিয়াউর রহমান (৩৪), মামুদপুর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সভাপতি ছানাউল ইসলাম কাজী (৪৩), সহ সভাপতি আশরাফুল ইসলাম (৪২), পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুনুর হাসান সুমন (৩৮), বিএনপির সদস্য তালেবুর রহমান (৫৪) এবং উপজেলা জামায়াতের সূরা সদস্য মোস্তফা (৩৬) ও শহিদুল ইসলাম সেলিম (৪৫)।

পুলিশ জানায়, ২৯ অক্টোবর রবিবার থেকে গত ১১ নভেম্বর শনিবার রাত পর্যন্ত ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়৷
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতার অভিযোগে করা মামলায় ২৯ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৫ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং ২ জন জামাতের সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷ ক্ষেতলাল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে৷

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *