মহিউদ্দিন সরকার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসলাম উদ্দিন জানান মজলিশপুর গ্রামের ব্যবসায়ী কোবাদ আকন্দের বাড়ীতে গত রাত ডাকাত দল হানা দিয়ে নগদ ৭০ লাখ টাকা,২২ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই সময় এক ডাকাতকে আটক করেছে জনতা।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ব্যবসায়ী কোবাদ আকন্দ বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। তবে ডাকাতির ঘটনায় বাদশা মিয়া নামে এক ডাকাতকে বাড়ির লোকজন ও এলাকাবাসী আটক করেছে।সে এখন থানা হেফাজতে আছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *