লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটে কালাই থানা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে ১লা সেপ্টেম্বর ২০২৪ রবিবার সকাল সোয়া ১০ টায় থানা বিএনপি’র কার্যালয়ের সামনে কালাই থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মওদুদ আলমের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের পর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান সহ দেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব ছাত্র-জনতা আহত হয়েছে তাদের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে দেশ ও জাতির কল্যানে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম। এসময় থানা ও পৌর বিএনপির নেতাকর্মী অত্র দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *