মোঃ ইমরুল আহসান
কুমিল্লায় ১২৫ বোতল ফেনসিডিলসহ মো. জসিম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
১৩ জানুয়ারি শনিবার রাতে সদর উপজেলার কোতয়ালী থানাধীন সাওয়ালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জসিম উদ্দিন সদর উপজেলার কোতয়ালী থানার পশ্চিম জালুয়াপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার কোতয়ালী থানাধীন সাওয়ালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২৫ বোতল ফেনসিডিলসহ জসিমকে আটক করা হয়।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
