মোঃ ইমরুল আহসান
কুমিল্লা নগরীতে আবারও অস্ত্রের মহড়া দিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (২ ফেব্রুয়ারি) নগরীর ঈদগাহ, সার্কিট হাউস, শিল্পকলা একাডেমি এলাকায় তারা এই মহড়া দেয়। এসময় সাধারণ মানুষকে দিগবিদিক ছোটাছুটি করতে দেখা গেছে।
এঘটনার একটি ভিডিও ফুটেজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে ৩০ জানুয়ারি কুমিল্লা নগরীর সাত নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।
