০৯ জুলাই ২০২৩ তারিখ রাতে কুড়িগ্রাম সদর ফাঁড়ির একটি চৌকস টিম কুড়িগ্রামের ধরলা ব্রীজ হতে ধাওয়া করে ৮ কিঃমিঃ দূরে রায়ের বাজার এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি পূর্বের ৩ টি মাদক মামলার আসামী জসীম (৩৫) কে ১০০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *