০১ জুলাই কুড়িগ্রাম থানা পুলিশের অভিযানে কুড়িগ্রাম সদরের একতাপাড়া গ্রামস্থ ধরলা ব্রীজের পশ্চিম পাড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় কুড়িগ্রাম থানাধীন টাপু ভলাকোপা এলাকার মোঃ হায়দার আলী (৪৮), মোঃ রানা মিয়া (৩২), মোঃ নয়ন মিয়া (২৪), মোঃ হামিদুল ইসলাম (৩৫), মোঃ রতন আলী (৩২), মোঃ রোস্তম (৫০), মোঃ পরিমল (৪২), মোঃ রমজান আলী (৩৯), মোঃ ফারুক মিয়া (৪০), মোঃ রিপন (৪০), মোঃ মুকুল মিয়া (৩২), মোঃ জরিফ (৫২) দেরকে জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম।

অন্যদিকে রাজারহাট থানা পুলিশ কর্তৃক একই দিনে অপর এক অভিযানে রাজারহাট থানাধীন ঘড়িয়ালডাঙ্গা ইউপির সুলতান বাহাদুর এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় একই এলাকার মোঃ শফিকুল ইসলাম (৩৫) ও মোঃ আবুল হোসেন (৩২) দ্বয়কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে রাজারহাট থানার একটি চৌকস টিম।

এছাড়াও একই তারিখে আরো একটি অভিযানে রৌমারী থানা পুলিশ কতৃক থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে রৌমারী ব্যাপারী পাড়া এলাকার মোঃ শালু মিয়া ও নওদা পাড়ার মোঃ রেজাউল করিম দ্বয়কে জুয়া খেলার অপরাধে ১০০ টাকা জরিমানা অনাদায়ে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *