মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
২৪ মার্চ রবিবার, পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ সিরাজুল মার্কেটের মসজিদের পূর্ব পার্শ্বে কাকিনা হইতে মহিপুরগামী পাকা রাস্তায় চেকপোস্ট ডিউটি করাকালীন একটি অটো ইজি বাইককে থামানোর সংকেত দিলে অটো ইজি বাইকের পিছনে বসা একজন ব্যক্তি নেমে ভুট্টা ক্ষেতের মাঝ দিয়ে দৌড়াইয়া পালাইয়া যায় তখন অটো ইজি বাইকসহ চালককে আটক করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি করে অটো ইজি বাইকের পিছনের সিটের নিচে বিশেষ কায়দায় তৈরি বক্সের মধ্যে রক্ষিত মোট ৭০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে জব্দ করে এবং এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
