মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
৩০ মার্চ
শনিবার, পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায়, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত), মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি অভিযান টিম কর্তৃক, থানা এলাকার ৬নং গোড়ল ইউনিয়নের গোড়ল মৌজাস্থ হলমোড় নামক স্থানে, জনৈক মোঃ আবুল বাশার মুক্তা এর রড সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তায় অবস্থানকালে, সোর্সের দেওয়া তথ্য মতে একজন ব্যাক্তি একটি মোটরসাইকেল নিয়া ঘটনাস্থলে আসা মাএই থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে, মোটরসাইকেল চালক ১। মোঃ মন্জুরুল ইসলাম ( মজনু) (২৬),পিতা- মোঃ আরব আলী, সাং- নওদাবাস, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট কে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীসহ মোটরসাইকেলটি তল্লাশীকালে, মোটরসাইকেলের ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৫৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।
আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
