লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভার ডিগ্রি কলেজপাড়ার বাসিন্দা কালাই মুক্তিযোদ্ধা অফিসের পিয়ন শহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা যায় ১২ মার্চ ২০২৫ বুধবার সন্ধায় তার বুকে ব্যথা উঠলে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ১৪ মার্চ শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরেরদিন ১৫ মার্চ শনিবার সকাল ১১ টায় ডাসপুকুর জামে মসজিদের উত্তর পার্শ্বে একটি চাতালে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার পূর্ব মূহুর্তে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, মাওলানা মোঃ মোজাফফর হোসেন ও মাওলানা মোঃ শহিদুল ইসলাম সহ আরো অনেকে।
জানাযা নামাজ পড়ান কালাই ডাসপুকুর জামে মসজিদের খতিব মওলানা মোঃ শহিদুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ১ ছেলে, ১ মেয়ে এবং আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মুক্তিযোদ্ধা অফিসের পিয়ন শহিদুল ইসলাম চলেই গেলেন পরজগতে। আল্লাহ্ তাকে যেন জান্নাতের সর্ব্বোচ্চ মাকামে স্থান দান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *