লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ই ডিসেম্বর ২০২৫ সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনার প্রাঙ্গনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৫ ইং ডিসেম্বর হতে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত (তিন দিনব্যাপী) বিজয় মেলার শুভ উদ্বোধন করেন নবাগত যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। উদ্বোধনের পর উক্ত বিজয় মেলার জাঁকজমকপূর্ণ স্টল গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করার পর তিনি খুশি হয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আগামী ১৭ ই ডিসেম্বর বুধবার বিকালে আনুষ্ঠানিকভাবে বিজয় মেলার সমাপ্তি ঘটবে। এবার বিজয় মেলায় স্টল বসেছে মোট ১৮ টি।
