লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ২ টায় কালাই সরকারী মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে গুনগুন করে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর শান্তির পায়রা উড়িয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নবাগত কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। উদ্বোধনের পর তিনি মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনার বক্তব্যের শেষে অত্র কালাই সরকারি মহিলা কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে কুজ কাওয়াজ ,ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উল্লেখিত কলেজ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। পরিশেষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সরকারী বিভিন্ন শাখার কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
