লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্নান এন্ড সন্স বীজ হিমাগার লিমিটেডে বিভিন্ন এলাকা থেকে আলু চাষিরা অটো ভ্যান যোগে বীজ আলুর বস্তা রাখতে গিয়ে মুসলিম গঞ্জ হতে বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার কিচক বাজার যাওয়ার রাস্তা যে রাস্তাটি দিয়ে উদয়পুর ও মাত্রাই ইউনিয়নের লোকজন বগুড়াতে যাতায়াত করে সে রাস্তাটির উপরে অটো ভ্যান রেখে চলাচলের পথ বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। উক্ত রাস্তাটি উত্তর দক্ষিণ লম্বালম্বি দীর্ঘ অটো ভ্যানের লাইন। উক্ত রাস্তা দিয়ে সারাক্ষণ চলাচল করে সিএনজি, ইজি বাইক, ট্রাক, মাইক্রো, রোগীর গাড়ি, অটো ভ্যান ও মোটরসাইকেল । যেকোনো মুহূর্তে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকায় ইউপি প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও আনসার থাকা সত্ত্বেও এ ব্যাপারে তারা কোন পদক্ষেপ নেন ন।এছাড়াও উক্ত উপজেলার বিভিন্ন হিমাগারের সামনে যাতয়াতের রয়েছে রাস্তার উপরে ভ্যানের যানজট দেখা যায়। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য চলাচলের রাস্তা সব সময় ক্লিয়ার রাখতে এবং জনদুর্ভোগ দূর করার লক্ষ্যে জনসাধারণ প্রশাসনের সু দৃষ্টি কামনা করে জনদুর্ভোগ থেকে বাঁচার দাবি জানিয়েছেন ।
