লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা শাখা শাহীন ক্যাডেট স্কুলের আয়োজনে ৬ই ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ১০ টায় উক্ত শাহীন ক্যাডেট স্কুল চত্বরে জয়পুরহাট জেলা শাখা শাহীন শিক্ষা পরিবার নির্বাহী পরিচালক এর ইকবাল হোসেনের সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগিতা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করেন কালাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ শায়েখ মামুনুর রশিদ মামুন। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি ইকবাল হোসেন তিনি অত্র স্কুলের শিক্ষার মান ও পরিবেশ বিষয়ে তুলে ধরে বলেন টাঙ্গাইল শাহীন ক্যাডট স্কুলের ন্যায় শিক্ষা প্রদান করা হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রেখে। শিক্ষার উন্নয়নে এবং শিক্ষার্থীদের ভর্তি করার ব্যাপারে এলাকার সকলের কাছে সার্বিক সহযোগিতা চেয়ে তিনি বক্তব্য শেষ করেন। অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন। তিনি শিক্ষার্থীদের পড়ালেখা , চলাফেরা ও ভাষা শিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের ও অভিভাবকদেরকে সু – পরামর্শ দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে কথা বলা শেষ করেন। এরপর বিশেষ অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখা শাহীন শিক্ষা পরিবার পরিচালক খন্দকার মোশারফ হোসেন বাবু, সিরাজগঞ্জ জেলা শাখা শাহীন শিক্ষা পরিবার পরিচালক নুরুল হক ও জয়পুরডহাট জেলা শাখা শাহীন শিক্ষা পরিবার পরিচালক রাশেদুল ইসলাম (বাদল) এছাড়াও শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জাকারিয়া হোসেন ও নিশাত ইয়াসমিন রিতু সহ আরো অনেকেই। এ সময় শাহীন ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষকগণ , কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র সুধী সমাবেশে উপস্থিত ছিলেন। পরিশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে বিশাল একটি কেক কেটে শিক্ষার্থীদের মুখে তুলে দেওয়া হয়। সবশেষে অতিথির বৃন্দের মাধ্যমে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
