লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের হাতিয়র ধাপপাড়া বাসিন্দা মুরগি ব্যবসায়ী খাইরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২১) ২২ শে ডিসেম্বর ২০২৪ সকাল ১০ টায় গলায় গামছা পেচিয়ে শোয়ার ঘরে সিলিং ফ্যানের সাথে গামছা ঝুলিয়ে আত্মহত্যা করেছে। প্রতিবেশী সূত্রে ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় উক্ত মেহেদী হাসান তার বাবার কাছ থেকে শীতের পোশাক কিনে নেওয়ার জন্য আবদার করেছিল। গরিব বাবা তাকে শীতের পোশাক কিনে দিতে না পারায় বাবার উপর অভিমান করে আত্মহত্যা করেছে। কানাই থানা তদন্ত ওসি (ইন্সপেক্টর) মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *