লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ টি বাল্যবিবাহ বন্ধ করেছেন।৩রা মার্চ ২০২৫ সোমবার উক্ত উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুম সারা হিন্দু পাড়ার বাসিন্দা শ্রী গোল্লার কন্যার সাথে একই গ্রামের শ্রী অমূল্য কুমারের ছেলের সাথে বাল্য বিবাহের প্রস্তুতি চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়ে বর ও কনে সহ উভয় পরিবারের লোকজনকে আটক করে উপজেলা নির্বাহী কার্যালয়ে আনা হয়। অপর দিকে একই রাতে কালাই পৌর সদরে হিন্দু পাড়া হিন্দু পরিবারে বাল্যবিবাহের আয়োজনের সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে উক্ত বাল্যবিবহ বন্ধ করে বর ও কনে সহ অভিভাবকদের আটক করে উপজেলা নির্বাহী কার্যালয়ে আনা হয়। অত্র আদালতের বিচারক (ম্যাজিস্ট্রেট) হিসেবে ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। সঙ্গীও ফোর্স হিসেবে তার সাথে ছিলেন কালাই থানার এসআই হুমায়ূন, ওসমান ও পুলিশ কনস্টেবল। পরিশেষে মুসুলিকা লেখে নিয়ে বর ও কনের অভিভাবকের ১০ হাজার টাকা জরিমান আদায় করে তারেক ছেড়ে দেওয়া হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *