লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলা প্রশাসনের তত্বাবধানে, জয়পুরহাট কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কালাই বাসষ্ট্যান্ডের পশ্চিম পার্শে পুরাতন আলু বাজারে কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে সাধারণ ভোক্তাদের জন্য আলু বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারের নির্ধারিত প্রতি কেজি আলুর মূল্য ৩৬/- (ছত্রিশ) টাকা হিসাবে ভোক্তাদের মাঝে ৩ টন আলু বিক্রয় করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। এছাড়া ও পৌর চেয়ারম্যান রাবেয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই থানার ওসি ওয়াসীম আলবারী, গণ্যমাণ্য ব্যাক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
