লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে “তারুণ্যদের চোখে আগামীর বাংলাদেশ কেমন চাই “এ বিষয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। তিনি উপস্থিত অসহায় ব্যক্তিদের বলেন উপজেলা সমাজসেবা অফিস থেকে বয়স্ক , বিধবা, প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় এবং কিডনিজনিত ও ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে অনুদান প্রদান করা হয়। এ কথা বলিয়ে ইউএনও মহোদয় তার বক্তব্যের ইতি টানেন। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিস কৃষিবি অরুণ চন্দ্র রায়, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তাক আহমেদ রাতুল ও তামিম সরকার, নেহাজ আলী, মুজাফফর হোসেন আজিম উদ্দিন ও আয়েশা সিদ্দিকা সহ আরো অনেকে। আলোচনা সভাশেষে প্রধান অতিথির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত), কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ব্যক্তি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *