লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার অ্যাডভোকেট নাফিঊৎ জামান তালুকদার (ডলার) এর উদ্যোগ কালাই প্রেসক্লাবের সহযোগিতায় ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকাল ১০ টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধক হিসাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। ঢাকা, বগুড়া ও জয়পুরহাট থেকে আগত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ বিভিন্ন চিকিৎসক (ডাক্তার) দ্বারা অত্র ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত করা হয়। চিকিৎসা নেওয়ার জন্য উপজেলা ও পৌর বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত মেডিকেল ক্যাম্পে এসে ভিড় জমায়। ফ্রি চিকিৎসা পেয়ে এলাকার লোকজন খুবই আনন্দিত হয়েছে।
