লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা বৈষাম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদের ১নং গেটের সামনে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের উত্তর পার্শ্বে ফ্যাসিবাদী ব্যবস্থার অপসারণ প্রসাশন ও বিচার বিভাগের নিশ্চিত করার দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন কালাই পৌর মওলানা নূরুজ্জামান, অধ্যক্ষ- তাইফুল ইসলাম, প্রভাষক- আব্দুল আলীম, আব্দুর রউফ, রফিকুল ইসলাম, মাত্রাই ইউনিয়ন মওলানা সোবহান, উদয়পুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যন, মওলানা আবু সাঈদ ,রকিব উদ্দিন, জিন্দারপুর ইউনিয়নের মতিয়র রহমান সহ আরো অনেকে। বিক্ষোভ সমাবেশের শেষে উক্ত স্থান থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে বিক্ষেভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।
