লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২৪ মে ২০২৫ শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রিশন, এন্টার প্লেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার ) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ে দিন ব্যাপী প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর তিনি বক্তব্যের মাধ্যমে বলেন কোন বিষয়ে উদ্যোক্তা হতে হলে নিজের থেকেই উদ্যোক্ত হতে হয়। কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে অফিসে এসে সহযোগিতা চাইলেই উন্নয়নের লক্ষ্যে অফিস থেকে সহযোগিতা পাওয়ার কথা বলেন এছাড়াও উন্নয়ন মূলক বিষয়ে তিনি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে প্রধান অতিথি মহোদয় তার বক্তব্য শেষ করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ অরুণ চন্দ্র রায়। এরপর প্রশিক্ষণ প্রদান করেন পাবনা প্রকল্প, বগুড়া অঞ্চল সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ ও কালাই উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও
অত্র উপজেলার কৃষক, কিশানী এছাড়াও আহমেদাবাদ ইউনিয়ন, মাত্রাই ইউনিয়ন, উদয়পুর ইউনিয়, পুনট ইউনিয়ন ও জিন্দারপুর ইউনিয়নসহ পাঁচ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সদস্য, স্থানীয় সাংবাদিকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *