লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা সহকারী (ভূমি) কমিশনার এর কার্যালয়ের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ২৫ শে মে ২০২৫ রবিবার সকাল সাড়ে ৯ টায় ভূমি চত্বর থেকে সহকারি কমিশনার (ভূমি) কালাই ইফতেকার রহমান এর উদ্যোগে বিশাল একটি রালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে ভূমি অফিস গিয়ে র্্যালিটির সমাপ্তি ঘটে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান, সহকারী কমিশনার( ভূমি) কালাই ইফতেকার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজনীন আক্তার ডেইজী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উক্ত ভূমি অফিসের কর্মচারীগণ অত্র র্্যালিতে উপস্থিত ছিলেন।
