লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও কালাই জয়পুরহাট বিডি ক্লিন এর সহযোগিতায় ২৯শে ডিসেম্বর ২০২৪ রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জানি এর সভাপতিত্বে দিনব্যাপী পরিছন্নতা অভিযানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুর জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী তিনি বলেন শুধুই উপজেলা পরিষদের চত্বরী নয়, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, নিজেকে ও বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিষয়ে সু পরামর্শ দিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য শেষ করেন। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি ) কালাই ইফতেকার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, জেলা বিডি ক্লিনের উপদেষ্টা জয়নুল আবেদীন, জেলা বিডি ক্লিন সমন্বয়ক রাকিবুল হাসান ও জেলা সদর উপজেলা বিডি ক্লিন সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া প্রামাণ্য কুমার , জেলা বিডি ক্লিন অতিরিক্ত সমন্বয়ক মাহমুদুল হাসান ,কালাই উপজেলা ছাত্র জনতা সমন্বয়ক তানিন সরকার ও উপজেলা বিডি ক্লিন প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ সহ আরো অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অত্র আলোচনার সভার সভাপতি কালাই উপজেলা নির্বাহী অফিসার সমাপনী বক্তব্যের মাধ্যমে বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু এই ১ দিনের নয়, জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *