লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩রা নভেম্বর ২০২৩ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর এক মিনিট নীরবতা পালন করা হয় ।
এরপর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সভাপতিত্বে জেল হত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র সভায় স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারিক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস রত্না রশিদ সহ আরো অনেকে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে জাতীয় চার নেতা সহ শহীদগনের স্মরণে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন কালাই উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মাওলানা মামুনুর রশিদ মামুন ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *