লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা বিএনপি ও মাত্রাই ইউনিয়ন বিএনপি’ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৫ই আগস্ট ২০২৫ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায়৷ জয়পুরহাট ২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি (জেলা প্রশাসক) আব্দুল বারী মহোদয় গ্রুপের কালাই উপজেলা শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকারের নেতৃত্বে কালাই আলু বাজার থেকে বিশাল একটি রেলি বের হয়ে উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণের শেষে আলু বাজার গিয়ে রেলিটির সমাপ্তি ঘটে। এ সময় অত্র র্যালিতে বিভিন্ন এলাকার বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
