লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপি দলের আয়োজনে ১৯ শে জানুয়ারি ২০২৫ রবিবার বিকাল পৌনে ৫ টায় তুলা পট্টি উপজেলা বিএনপি’ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকিরের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৮৯ তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেলও যুগ্ন আহবায়ক আব্দুল আলিম, আহমেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক তাজউদ্দীন।এছাড়াও বক্তব্য দেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও পৌর বিএনপি’র আহ্বায়ক সহ আরো অনেকে। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এ সময় উপজেলার ও পৌর বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *